ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলে অগ্রণী ব্যাংকের বর্ণাঢ্য রোড শো
নিজস্ব প্রতিনিধি:
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে টাঙ্গাইলে বর্ণাঢ্য রোড শো আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।
বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) শহরের ছয়আনি বাজারস্থ টাঙ্গাইল শাখা থেকে রোড শোটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘বাংলা কিউআর (Bangla QR)’ এর মাধ্যমে ডিজিটাল লেনদেন সহজ ও জনপ্রিয় করার লক্ষ্যে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. নূর মোহাম্মদ রাজ্য, কালিহাতী থানা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ বলেন, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ আয়োজনের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রুবানা ম্যাডাম এবং জেনারেল ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
“Bangla QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত রোড শোতে ‘এক দেশ এক কিউআর লেনদেন’ ধারণা তুলে ধরা হয়। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই লেনদেন সম্পন্ন করা সম্ভব, যা নগদ অর্থের ব্যবহার কমাতে সহায়ক।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করতে অগ্রণী ব্যাংক নিরলসভাবে কাজ করছে। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় অভ্যস্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত ও নিরাপদ লেনদেনে উৎসাহিত করা হচ্ছে।
এর ফলে ব্যাংকিং সেবায় গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে এবং ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের পথ আরও সুগম হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, টাঙ্গাইলে অগ্রণী ব্যাংকের এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।