খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়।
বিজ্ঞাপন

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মো. আবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ডেভিট, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহীদুল ইসলাম মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এতিমদের মাঝে দোয়া ও মিলাদ মাহফিলের খাবার বিতরণ করা হয়।
প্রতিবেদন: কায়কোবাদ
স্থান: নাগরপুর, টাঙ্গাইল
তারিখ: ১৫ আগস্ট ২০২৬