টাংগাইল প্রেস ক্লাবে মোস্তাফিজুর রহমানের সংবাদ সম্মেলনের বিপরীতে আমানুল্লাহ ও আরফান মোল্লার পাল্টা সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :
টাংগাইল প্রেস ক্লাবে মোস্তাফিজুর রহমান বনাম আমানুল্লাহ আমানের পাল্টা মানববন্ধন।
ইয়াতিমদের বসতভিটা ও মাদ্রাসা ভূমিদস্যু মব সৃষ্টিকারী আমানুল্লাহ আমান ও আরফান মোল্লা কর্তৃক—এই অভিযোগের প্রতিবাদে “সংবাদ সম্মেলন” শিরোনামে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে টাঙ্গাইল প্রেসক্লাব হলরুমে মোস্তাফিজুর রহমান একটি সংবাদ সম্মেলন করেন। একই স্থানে ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে একই সময়ে গত ১৭ সেপ্টেম্বরের ওই সংবাদ সম্মেলনের “মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর” বক্তব্যের প্রতিবাদে আমানুল্লাহ আমান ও আরফান আলী মোল্লা পাল্টা সংবাদ সম্মেলন করেন।
মোস্তাফিজুর রহমানের বক্তব্য
প্রিয় কলম যোদ্ধা সাংবাদিকবৃন্দ,
আল্লাহ তায়ালা তোমাদেরকে ওসিয়ত করেছেন—প্রত্যেক পুত্রের অংশের অর্ধেক অংশ কন্যা পাবে।
আল্লাহ তায়ালা আমাকে ৬টি কন্যা সন্তান দান করেছেন। তাদের একজন আলেমা, দুইজন হাফেজা এবং বর্তমানে আলেমা অধ্যয়নরত। আমি একজন সংবাদকর্মী। আমি বিল ঘারিন্দা মৌজার C.S-৪৫, S.A-৫২, B.R.S-৮৮ খতিয়ানের হাল ০৫ দাগে সরকারি হুকুম দখল ১০.৮০ শতাংশ (মহাসড়কের জন্য অধিগ্রহণ) বাদে ১১.৯০ শতাংশ জায়গার মালিক। সেখানে আমার বসতভিটা এবং আমার নিজ নামে বিদ্যুৎ মিটার ও ট্যাক্সের কাগজ রয়েছে।
উক্ত বসতভিটা আমার মাতা শামছুন্নাহারের এবং পরবর্তীতে আমি সংস্কার ও সম্প্রসারণ করেছি। উক্ত দাগে মোট ২৮ শতাংশ ভূমি হতে সরকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জন্য ১০.৮০ শতাংশ ভূমি অধিগ্রহণ করেছে। বিল ঘারিন্দা আন্ডারপাস উক্ত জমির উপর অবস্থিত। ঐ জমিসহ অন্যান্য জমি আমার মায়ের পিতা (নানার জোত সম্পত্তি)।
ওয়ারিশান হিস্যা অনুযায়ী আমার মা বসতভিটা করে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। এই মৌজায় হিস্যা নিয়ে ভাইদের সাথে স্থায়ী বণ্টন ব্যবস্থা চাইলে তারা তালবাহানা করলে আমার মা শামছুন্নাহার বাদী হয়ে তার ভাইদের বিবাদী করে জেলা যুগ্ম জজ ১ম আদালতে ছাহাম বাটা ১৫/২০০৮ মোকদ্দমা করেন। আদালত ১০/১০/২০১০ তারিখে প্রাথমিক এবং ০৫/০৭/২০১২ তারিখে চূড়ান্ত ডিক্রি প্রদান করেন। পরে আদালতের নাজির/কমিশনার উপস্থিতিতে ঢোল বাজিয়ে লাল নিশান দিয়ে চিহ্নিত করে বণ্টন কার্য সম্পন্ন করা হয়। রায়ে শামছুন্নাহার ১৬.৯০ শতাংশ ভূমি প্রাপ্ত হন।
পরবর্তীতে তিনি ৫ শতাংশ ভূমি ভাতিজাদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করেন।
মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীদের যোগসাজশে অতিরিক্ত অংশ গোপনে অল্প দামে আরফান মোল্লা ক্রয় করেন। যাদের কাছ থেকে তিনি ক্রয় করেন তাদের ওই পরিমাণ জমির মালিকানা বা দখল ছিল না। ফলে তিনি দখল পাননি। পরে ৮৪/২০১২ মামলায় আদালতের মাধ্যমে শর্তযুক্ত সোলেনামা হয়, কিন্তু তিনি তা মানেননি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি করেন।
২০১৯ সালে আমার মা অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন এবং পরে মারা যান। মামলা চলমান থাকে। পরবর্তীতে মামলা বাটা ৭৮/২১ হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে স্থানান্তরিত হয় এবং আদালত Status Quo জারি করেন।
আমি অভিযোগ করি মামলা চলাকালীন জাল ওয়ারিশ সনদ, জাল বণ্টননামা করে সরকারি অধিগ্রহণকৃত জমিসহ অবৈধভাবে খারিজ নেওয়া হয়েছে। আমি এর বিরুদ্ধে ১৩৭ নং মামলা এবং পরে ৩৬(২) রিভিশন মামলা করি, যা চলমান।
তিনি আরও অভিযোগ করেন—২০২৫ সালের ৮ আগস্ট আরফান মোল্লা আমানুল্লাহ আমান ও আসাদুজ্জামানকে দিয়ে তাকে হুমকি দেন। ২৭/০৯/২০২৫ তারিখে থানায় অভিযোগ করেন। ২৮/০৩/২০২৬ তারিখে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বায়নানামা করা হয়। ০৮/০৩/২০২৬ তারিখে তাকে অপহরণের চেষ্টা ও মারধরের অভিযোগও করেন।
বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমান দাবি করেন আমানুল্লাহ তার কাছে জমি লিখে দিতে চাপ দেন, যদিও তার সাথে কোনো লেনদেন নেই। তিনি বলেন, “আমার সাথে তার কোনো শত্রুতা নেই, থাকলে আরফান মোল্লার সাথে থাকার কথা।”
তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।
সাংবাদিকদের প্রশ্নোত্তর
সাংবাদিকদের প্রশ্ন - মোস্তাফিজুর সাহেব আপনি কি চাচ্ছেন - উত্তরে যেহেতু আমি আমানুল্লাহ নিকট যদি বিক্রয় বা তার কাছ থেকে জমির ক্রয় করিনি তার সাথে আমার সাথে কোন সমস্যা হওয়ার কথা না আইনি ফয়সালা না হওয়া পর্যন্ত আমাকে যেন কেহই আমাকে হুমকি শারীরিক এবং মানুষের আঘাত যেন না করে কিবা হয়রানি না করে। আমি এতিম মানুষ আমি একদম একা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি যেন নিরাপত্তা পাই।
আরো প্রশ্ন - আপনি কিভাবে বুঝলেন জল ওয়ারিশ সনদ - উত্তরে যেহেতু কোছিম উদ্দিনের তিনটি কন্যা সন্তান রয়েছে তাহার মৃত্যুর পর ওয়ারিশ সনদে কন্যাদের নাম দেয়া হয়নি এটা প্রতারণা এবং মিথ্যে তথ্য দেয়া, তাই সঠিক নয় সে কারণেই আমি বলব এটা জাল সনদ।
আরো প্রশ্ন- আপনি কিভাবে বুঝলেন মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করার পরে এই জমি জমি থেকে, জমি অধিগ্রহণের অংশ বাদ না দিয়ে খারিজ করেছে - উত্তরে মোস্তাফিজুর সাহেব বলেন দুইবার মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে সেই অধিগ্রহণের তথ্য আমার কাছে রয়েছে ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন।
আরো প্রশ্ন - তাহলে আপনি কি চাচ্ছেন এবং আপনাদের এই সমস্যার সমাধান কি - উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন আমি সেই খারিজের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি সরকারি অধিগ্রহণ কৃত জমি পুনরায় খারিজ দিয়েছে যেটা সঠিক নয় অর্থাৎ সরকারি জমি খারিজ দিয়েছে ব্যক্তি মালিকানায়। এই খারিজ ভেঙে দিলেই এই সমস্যার সমাধান হবে। এবং কছিম উদ্দিন এর সম্পত্তি কন্যাসহ বন্টনের মাধ্যমে হিস্যা ভাগ করলেই সব সমস্যার সমাধান হবে।
মোস্তাফিজুর রহমানের সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান একাই উপস্থিত ছিল।
আমানুল্লাহ আমানের পাল্টা সংবাদ সম্মেলনে বক্তব্য
২৩ সেপ্টেম্বর আমানুল্লাহ আমান সংবাদ সম্মেলনে বলেন—
১৭ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন “আমরা সঠিক তথ্য সংযুক্তিপত্রে দিয়েছি, সাংবাদিকদের অনুরোধ করছি যাচাই করে সংবাদ প্রকাশ করুন।”
তিনি নিজেকে নিরীহ ব্যবসায়ী দাবি করে বলেন—
“আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি প্রশাসনের সহযোগিতা চান এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধের দাবি জানান।
জমির ধারাবাহিক বিবরণ (সংযুক্তি অনুযায়ী)
টাঙ্গাইল জেলার ঘারিন্দা মৌজার সেটেলমেন্ট খতিয়ান ৪৫ ও ৩৮ খতিয়ানের ২০০ শতাংশ ভূমির মালিক পাঞ্জু সেক।
১. ২৫/০৯/১৯৩১ তারিখে ২২৯১ নং হেবা দলিলে ১৭৭ শতাংশ স্ত্রী আছিরন নেছাকে দান।
২. ০৭/১০/১৯৩১ তারিখে ২৩৫৫ নং হেবা দলিলে কছিম উদ্দিনকে দান।
পরবর্তীতে ধাপে ধাপে বিক্রয়:
৩) ১৫/০১/২০০৮ — ২৩২ নং দলিলে ৪.৫০ শতাংশ সোহেল রানা বরাবর।
৪) ২৩/০১/২০০৮ — ৫৯৩ নং দলিলে ৬.৫০ শতাংশ ইসতিয়াক আহম্মেদ বরাবর।
৫) ১৭/০২/২০০৮ — ২১৫১ নং দলিলে ৪.৫০ শতাংশ মাসুদ মিয়া বরাবর।
৬) ২০/০৮/২০০৮ — ৫৬৬৫ নং দলিলে ১১ শতাংশ রাজ্জাক মিয়া বরাবর।
৭) ০৯/০৫/২০১০ — ৪৭২৫ নং দলিলে ১১ শতাংশ নুরুজ্জামান খান বরাবর।
৮) ১১/০৫/২০১১ — ৪৪২৬ নং দলিলে ১১ শতাংশ আরফান আলী মোল্লা বরাবর।
সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আমানুল্লাহর পক্ষ থেকে যে উত্তর দেওয়া হয়
প্রশ্ন ওঠে—কছিম উদ্দিনের কি কন্যা সন্তান ছিল?
উত্তরে বলা হয়—হ্যাঁ, শুনেছি তিনটি কন্যা সন্তান রয়েছে।
সাংবাদিকরা প্রশ্ন করেন—তিন কন্যা (শামসুন্নাহার,সখিনা খাতুন, জয়তুন নেছা)তাদের নাম রেকর্ডে কেন নেই?
উত্তর পাওয়া যায়নি।
আরও প্রশ্ন ওঠে—মেয়েদের বাদ দিয়ে রেকর্ড করে বিক্রি করা বৈধ কিনা?
এই প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়া হয়।
আরও প্রশ্ন—এই জমির কোনো অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জন্য সরকারি অধিগ্রহণ হয়েছে কিনা, আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বিক্রি বৈধ কিনা?—এসব প্রশ্নেরও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
আরও প্রশ্ন - জমি বিক্রয় করার সময় কছিম উদ্দিনের ওয়ারিশ সনদে মেয়েদের নাম ছিল কিনা?যদি না থাকে তাহলে-কেন ছিলো না? এসব প্রশ্নেরও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
আরও প্রশ্ন-- আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও জামি ক্রয় বিক্রয় সঠিক হয়েছে কিনা? -এসব প্রশ্নেরও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
প্রশ্ন উত্তর পর্বের একপর্যায়ে মোস্তাফিজুর রহমানের পরিচয় বের হয়ে আসে মোস্তাফিজুর রহমান মূলত কসিম উদ্দিনের মেয়ে শামসুন্নাহারের ছেলে অর্থাৎ মৃত কছিম উদ্দিন এবং কছিম উদ্দিন এর স্ত্রী বসিরনের মেয়ের ঘরের নাতি এবং কসিম উদ্দিনের ছেলে মনতাজ আলী, মোকসেদ আলী, ওয়াহেদ আলী ও আব্দুল হামিদের ভাগিনা মূলত ওয়ারিশ নিয়েই দ্বন্দ্ব সেই সূত্র ধরেই আমানুল্লাহ ও মোস্তাফিজুর রহমানের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।
টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি প্রশ্ন করে বলেল জমি সংক্রান্ত বিষয় আপনারা কি বুঝাতে চেয়েছেন সঠিকভাবে আসলে আমরা বুঝতে পারিনি জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রকার তথ্য প্রমান দাগ খতিয়ান অন্য কিছু প্রয়োজন এটা আইনজীবী এবং আদালতের বিষয়। মূলত আজকের প্রতিবাদের বিষয়টি স্পষ্ট করে বলেন।
প্রশ্নোত্তরে জমি সংক্রান্ত বিষয়টি জটিল হওয়ায় আমানুল্লাহ এর পাল্টা সংবাদ সম্মেলনে মূল আলোচনায় জমি সংক্রান্ত বিষয়টি প্রাধান্য পায়নি পরে মানহানি ও পাল্টা অভিযোগ প্রাধান্য পায়।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
উভয় পক্ষই নিজেদের নির্দোষ দাবি করে এবং প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছে।
আমানুল্লাহ পাল্টা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট আরফান আলী মোল্লা, মোস্তাফিজুর রহমানের মামাতো ভাই আব্দুর রাজ্জাক, মাসুদ সহ আহাদ, আজম, হাশেম মিয়া এবং আমানুল্লাহ ও হাসান মোল্লার পরিবারের সদস্য রা।