টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ও সংশ্লিষ্ট অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন মাদক সিন্ডিকেট ভাঙতে সক্রিয় হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।
স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, খদ্দের সংকট ও বয়সজনিত কারণে কিছু যৌনকর্মী মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি, কিছু অসাধু পুলিশের বিরুদ্ধে বয়স্ক যৌনকর্মীদের দিয়ে মাদক বিক্রি করানো এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত সুবিধা নেওয়ার অভিযোগও উঠে এসেছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, মাদকসেবীদের জন্য সহজলভ্যতা ও তুলনামূলক নিরাপদ পরিবেশের কারণে কান্দাপাড়া ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচা বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদককারবারি ও সেবনকারীদের আনাগোনা ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাকিব হাসান বলেন, “কান্দাপাড়া এলাকা দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসলেও, স্থায়ী সমাধানের জন্য কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।