টাঙ্গাইলের গোপালপুরে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল গ্রেফতার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) গভীর রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় গোপালপুর থানা পুলিশ রংপুর কোতোয়ালী থানার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।