টাঙ্গাইলের গোপালপুরে (৬০ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাজা) সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার
গোপালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ (৬০ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাজা) মাদকদ্রব্যসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন

টাঙ্গাইলের থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জেমি সওদাগর (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৫ জুন) রাতে উপজেলার পাকুয়া (আটাপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জেমি ওই গ্রামের জ্ঞানী সওদাগরের মেয়ে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নাসির আহমেদ, এএসআই জাহিদ হাসান, এএসআই মজনু, কনস্টেবল আক্কাস ও কনস্টেবল লিপি খানম।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত মাদক কারবারি জেমিকে আটক করার অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে তাকে আটক করা হয় সে সময় তার দখলে থাকা (৬০ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাজা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন , মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। পাকুয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।