টাঙ্গাইলের প্রবীণ আইনজীবী খন্দকার ফায়েকুজ্জামান নাজিব আর নেই
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের প্রবীণ ও পরিচিত আইনজীবী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এবং টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক খন্দকার ফায়েকুজ্জামান নাজিব আর নেই। তিনি শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন

খন্দকার ফায়েকুজ্জামান নাজিব টাঙ্গাইলের আইন অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল শহরের হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন। শনিবার বাদ জোহর হাউজিং এস্টেট এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি গোপালপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিজ এলাকার সামাজিক কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।
জানাজায় টাঙ্গাইল জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া হাউজিং এস্টেটের প্লট ও ফ্ল্যাট মালিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।
প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে টাঙ্গাইলের আইনজীবী সমাজ, রাজনৈতিক অঙ্গন ও হাউজিং এস্টেট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
তাঁর মৃত্যুতে হাউজিং এস্টেটের প্লট ও ফ্ল্যাট মালিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সাপ্তাহিক মৌবাজার পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।