টাঙ্গাইলে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্বোধন
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দেশব্যাপি “ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান” এর অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় আজ এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।ভ্রাম্যমাণ ট্রাকটি টাঙ্গাইলের বিভিন্ন জনবহুল এলাকায় সংগীতানুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জনগণকে ভোটদানে উৎসাহিত করবে।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠনের উদ্বোধন করেন জনাব তাহলিমা জান্নাত, সিনিয়র তথ্য অফিসার, টাঙ্গাইল। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র অফিসের সহকারী পরিচালক জনাব তাবাসসুম সুলতানা সহ জেলা তথ্য অফিসের সকল কর্মচারীবৃন্দ ও সাধারণ জনগণ। উদ্বোধনীতে সিনিয়র তথ্য অফিসার জনগণকে ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য আহবান জানান।
টাঙ্গাইলজেলা সিনিয়র তথ্য অফিসার (তাহলিমা জান্নাত) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।