টাঙ্গাইলে ইইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত কাবিখার কাজে বাধা দিয় চাদা দাবি, চাদা না দেয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ন কবিরের বিরুদ্ধে
ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কাবিখার কাজে বাধা চাদা দাবি, চাদা না দেয়ায় মার ধরের অভিযোগ উঠেছে টাঙ্গাইল দেলদুয়ার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, আলসা গ্রামের মোঃ মোহাম্মদ আলীর ছেলে করটিয়া কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির (৩৩) এর বিরুদ্দে।
বিজ্ঞাপন

দেলদুয়ার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বরের রাজু জানান এবং অভিযোগের পেপার থেকে যানাজায় টাঙ্গাইল দেলদুয়ার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরাদ্দকৃত কাবিখা প্রকল্পের একটি রাস্তার দুই লক্ষ ছেচল্লিশ হাজার নয়শত আটাশি টাকা বরাদ্দের কজটি ইউপি সদস্য রাজু আহমেদের তত্ত্বাবধানে আলসা উত্তর পাড়া ব্রিজ হতে শামীম মিয়ার বাড়ি পর্যন্ত ৩৫০ ফিট রাস্তার কাজ চলাকালীন সময় একই এলাকার মোঃ হুমায়ন কবির (৩৩), করটিয়া সরকারি সাদত কলেজ ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক, আলসা গ্রামের মোঃ মোহাম্মদ আলীর ছেলে। বিভিন্ন সময় রাস্তার কাজে বাধা প্রদান সহ ৫০ হাজার টাকা চাদা দাবি করে, চাদা না দিলে রাজু মেম্বারকে মেরে গুম করার হুমকি প্রদান করে, কিন্তু ইউপি সদস্য রাজু কোনো প্রকার চাদা না দিয়ে কাবিখার প্রকল্পের রাস্তার কাজ টি শেষ করেন এতে হুমায়ুন কবির আরো ক্ষেপে যায় সে বিভিন্ন সময় নির্ধারিত ৫০ হাজার টাকা চাদা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে, চাদার টাকা না দিলে যেকোনো সময় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়,সেই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬ইং খ্রি: আনুমানিক সন্ধা ০৬.০০ ঘটিকার ইউপি সদস্য রাজু মিয়া করটিয়া এলাকা থেকে দেলদুয়ারের আলসা গ্রাম তার বাড়ী যাওযার পথে বীরপুষিয়া সকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হুমায়ুন কবির তার সহযোগী দের নিয়ে পথ অবরোদ করে ইউপি সদস্য রাজু’র কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে হুমায়ুন কবির অনান্য ৩ চার জন অজ্ঞাত সহযোগী সন্ত্রাসী ইউপি সদস্য রাজু কে তাদের হাতে থাকা বাশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে তার সারা শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত নিলাফুলা যখম করে। উক্ত বিষয় নিয়ে সন্ত্রাসী হুমায়ুন কবির এর বিরুদ্ধে মামলা করার কথা বললে সন্ত্রাসী কবির ও তার সহযোগীরা ইউপি সদস্য রাজু সহ তার পরিবার কে পরবর্তীতে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে চলে যায়।
উইপি সদস্য রাজু আরো জানান এই হুমায়ুন কবির ও তার সহযোগীরা এলাকার বিচার শালিশ মানে না বিগত আওয়ামিলীগ সরকারের প্রভাবশালী নেতাদের ছত্র ছায়ায় চাদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রনের মত এমন কোনো অপকর্ম নাই যার সাথে সে জড়িত নেই। আওয়ামিলীগ সরকার পতন হলেও তার কোনো পরিবর্তন হয়নি এলাকায় ভয়ংকর সন্ত্রাসী নামেই পরিচিত। বর্তমান সময়ে সকল আওয়ামী সন্ত্রাসীরা গাঢাকা দিলেও এই হুমায়ুন কবির বর্তমানের কতিপয় কথিত প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার সুবাদে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকলেও তার নামে তেমন কোন মামলা হয়নি, ফলে এখনো বীরের মত তার চাদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বর্তমান সময়েও ভয়ে তার বিরুদ্ধে কেহ টু শব্দ করতে সাহস পায়না।আমি টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি এই চাদাবাজ সন্ত্রাসী হুমায়ুন কবিরের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার জোর দাবি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত রাখতে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন যাতে করে এলাকাবাসী এই সন্ত্রাসীর হাত থেকে মুক্তি পায়।
এবিষয়ে হুমায়নবকবিরের সাথে মুঠোফোনে কথাহলে তার বুরুদ্ধে ইউপি মেম্বারের আনা সকল অভিযোগ অস্বীকার করেন।
টাঙ্গাইল সদর থানার এস আই আনোয়া হোসেন জানান দেলদুয়ার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদ একটি লিখিত অভিযোগ দিয়েছে আমরে পেয়েছি তদন্ত সপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।