টাঙ্গাইলে ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, টাঙ্গাইলের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
সভায় ঈদকে কেন্দ্র করে সড়কে বাড়তি যানবাহনের চাপ, সম্ভাব্য যানজট নিরসন এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহন, কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-যমুনা সেতু মহাসড়কে যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং সার্বিক সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।