টাঙ্গাইলে কিশোরীর লিঙ্গপরিচয় পরিবর্তনের দাবি, এলাকায় চাঞ্চল্য
মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক কিশোরীর লিঙ্গপরিচয় পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে উৎসুক মানুষের ভিড় বাড়ছে দিন দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের একটি মহিলা মাদ্রাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল ওই কিশোরী। পরিবারের দাবি, ১৪ বছর বয়সী নূরমী আক্তার বর্তমানে ছেলে পরিচয়ে জীবনযাপন করছে এবং তার নতুন নাম রাখা হয়েছে নূর নবী।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
পরিবারের সদস্যরা জানান, রমজান মাসের পর থেকেই তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না পেলেও গত বুধবার (১৩ মে) তার নানির নজরে বিষয়টি আসার পর পরিবার বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করে।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা তাকে ছেলে হিসেবে মেনে নিয়েছেন। ইতোমধ্যে তার জন্য ছেলেদের পোশাক কেনা হয়েছে এবং চুল কেটে ছেলেদের মতো সাজানো হয়েছে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
পরিবার আরও জানায়, তাদের আগের তিন সন্তানই মেয়ে হওয়ায় এ পরিবর্তনে তারা মানসিকভাবে স্বস্তি পেয়েছেন এবং নতুন পরিচয়কে স্বাগত জানিয়েছেন।
এদিকে, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অনেকেই তাকে একনজর দেখতে ভিড় করছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।