টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের পৃথক দুই বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন।
বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী মোস্তফা রাজীব হত্যা মামলায় আসামি নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মামলার এজহার অনুযায়ী, ২০২০ সালের ১৯ জুন খাগড়াবাড়ী গ্রামে আম পাড়ার কোটা নিয়ে নিহত রাজীবের মায়ের সঙ্গে জিহাদের বিরোধ সৃষ্টি হয়। এ সময় রাজীব প্রতিবাদ করতে গেলে তাকে ধরে ফেলে এবং জিহাদ ধারালো অস্ত্র দিয়ে তার পাঁজরে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাজীবকে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২০ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ আসামিকে গ্রেফতার করে এবং জিহাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
অপরদিকে, দেলদুয়ার উপজেলায় মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম (৬০), তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং তাদের স্বজন মোস্তফা একসঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে ফিরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি পাটক্ষেতে হাজেরা বেগম ও নাসরিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
এ ঘটনায় হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।