টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ ৫ জন গ্রেপ্তার, কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২ দশমিক ৫০ গ্রাম হেরোইন ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৬ আগস্ট ২০২৬) টাঙ্গাইল সদর থানাধীন জেলা পরিষদের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার পাঁচজন হলেন—উদয় কর্মকার (৪০), মো. মাসুম মিয়া (৪০), মো. সাইফুল (৩০), মো. আরিফ মিয়া (৩৮) ও মো. বাবু (৩৭)। তারা টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানে ২ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্টে মামলা দায়ের করা হয়।
তিনজনের ছয় মাস, দুজনের তিন মাস কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তপু খান গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
পরে টাঙ্গাইল জেলার বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব, মো. রাকিব হাসান ও মো. সজিবুল ইসলাম শুভ মামলাটির কার্যক্রম পরিচালনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলায় ১, ২ ও ৩ নম্বর আসামিকে ছয় মাস করে এবং ৪ ও ৫ নম্বর আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
যে পাঁচজন গ্রেপ্তার
১. উদয় কর্মকার (৪০ পিতা: মৃত নগা কর্মকার
ঠিকানা: কালিপুর দিঘুলিয়া, টাঙ্গাইল।
২. মো. মাসুম মিয়া (৪০)পিতা: মৃত বক্কর মিয়া
ঠিকানা: কলেজপাড়া, টাঙ্গাইল।
৩. মো. সাইফুল (৩০)পিতা: মৃত হাবিবুর রহমান
ঠিকানা: মীরপুর, টাঙ্গাইল।
৪. মো. আরিফ মিয়া (৩৮)পিতা: মৃত আলম মিয়া
ঠিকানা: থানাপাড়া, টাঙ্গাইল।
৫. মো. বাবু (৩৭)পিতা: মৃত ঈমান আলী
ঠিকানা: আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদ, টাঙ্গাইল।
বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়।