টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী চৌধুরী এ্যানি ঘোষণা দিলেন আগামী অর্থবছরেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
উপজেলায় যমুনা নদীভাঙন কবলিত স্থান পরিদর্শ করলেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মন্ত্রী ঘোষণা দিলেন আগামী অর্থবছরেই যমুনার ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে শুক্রবার ২২ মে দুপুর ১২টার দিকে উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মতবিনিময় সভায় অংশ নেন সে সময় স্থায়ীভাবে বেরিবাদ নির্মাণের সেই কাঙ্খিত ঘোষণা প্রদান করেন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
মন্ত্রী বলেন, ‘যমুনা নদীর ভাঙনে প্রতি বছর নদীপাড়ের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ থেকে মানুষকে স্থায়ী ভাবে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের যমুনা নদীভাঙন কবলিত এলাকাগুলো সুরক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরেই এর কার্যক্রম শুরু হবে।’
প্রতিমন্ত্রী টুকু বলেন, ‘আমরা যা বলি, তাই করি। নির্বাচনের আগে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে সড়ক নির্মাণসহ সার্বিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে এবং স্থানীয় মানুষের স্বার্থে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
এই ঘোষণার পর এলাকাবাসীর ভিতরে সত্যি ফিরে এসেছে নতুন করে বাঁচার স্বাদ জেগেছে এলাকাবাসী জানান বিগত সরকারের সময় তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় ১৫ বছরের তাদের কিছু দোসর বাংলা ড্রেজার বসিয়ে নদী থেকে অবৈধ বাল উত্তোলনের ফলে এই নদীর ৮ কিলোমিটার এলাকায় কয়েক হাজার বছর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এর স্থায়ী কোন সমাধান না করায় নদীর পাড়ে বসবাস করা মানুষ এখানে থাকার হাল ছেড়ে দিয়েছে,নির্বাচনের আগে বর্তমান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর আশ্বাসে এলাকাবাসী ভোট প্রদান করেন আজ মন্ত্রীর ঘোষণার মাধ্যমে তারা বিশ্বস্ত আশ্বস্ত এই সরকার কথা দিয়ে কথা রাখে। নদীর ভাঙ্গন রোধে স্থায়ীবাদ নির্মাণের এই ঘোষণার পর নদীর পাড়ে বসবাস করার জন্য আস্থা ফিরে পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।এবং নদী ভাঙ্গন অঞ্চলবাসী।