টাঙ্গাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর প্রান গেল ।
রোববার (২৪ মে) সকাল ১১দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাংড়া নামক এলাকায় কালি মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
নিহতরা হলেন বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৪), শওকত আলীর ছেলে লিমন (১৩) সোলায়মানের ছেলে সায়মন (১৪) নিহত তিন জন পরস্পরের বন্ধু সবাই করটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় মানুষেরা জানান, তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালীমন্দির এলাকায় পৌঁছালে অপর দিক বাসাইল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তাকবির মিয়ার মৃত্যু হয়।স্থানীয়রা গুরুতর আহত লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সায়মন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।