টাঙ্গাইলে ৩ হাসপাতাল সিলগালা, একটিকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল জেলায় অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

অভিযানে বৈধ অনুমোদন না থাকায় সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়।
এ ছাড়া অনুমোদন-সংক্রান্ত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, টাঙ্গাইল জেলায় ৬০০টির বেশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। এর মধ্যে বৈধ অনুমোদন রয়েছে মাত্র ১০৪টির।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
অনুমোদনহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।