টাঙ্গাইলে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার: দীর্ঘ বিচার শেষে শান্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত
আদালত প্রতিনিধি :
টাঙ্গাইলে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৭ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত মো. শান্ত ওরফে শুভ ইসলাম (৩৫) জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত শান্ত টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুরপাড়া এলাকার শফিকুল ইসলাম খান ওরফে (সোনা মিয়া) এর ছেলে। শফিকুল ইসলাম সোনা টাঙ্গাইলের সুনামধন্য টাঙ্গাইল ক্লাবের সন্মানিত সদস্য।
বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানার একটি টহল পুলিশের দল পৌর এলাকার আকুর টাকুরপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শান্তকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম জহির এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জাইদ হাসান খান (বাবু)।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।