টাঙ্গাইল ডিসি লেককে আধুনিক মিনি পর্যটনকেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী টুকু
স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র ডিসি লেককে আধুনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একইসঙ্গে লেকসংলগ্ন চর এলাকাকে বৃহৎ পর্যটন জোন হিসেবে উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

শুক্রবার সকালে ডিসি লেকের পরিবেশ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শহরের পরিবেশগত ভারসাম্য ও সৌন্দর্য রক্ষায় ডিসি লেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটিকে শুধু বিনোদনস্থল হিসেবে নয়, একটি পরিকল্পিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, লেকটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে তোলা গেলে এটি শহরবাসীর জন্য আধুনিক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি লেকে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
এর আগে প্রতিমন্ত্রী লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
অভিযানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন। সম্মিলিত উদ্যোগে লেকের বিভিন্ন অংশে পরিষ্কার কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হকসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।