টানা তৃতীয়বার এফএনবি চেয়ারম্যান জাকির হোসেন, টাঙ্গাইলে সংবর্ধনায় সম্মাননা ও প্রশংসার জোয়ার
নিজস্ব প্রতিবেদক:
ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলার এনজিও সংশ্লিষ্ট সংগঠনগুলোর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
শনিবার (২২ আগস্ট) টাঙ্গাইলে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) কার্যালয়ে জেলা এফএনবি কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও সেবার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় জাকির হোসেনকে। পরে সম্মাননা পত্র পাঠ করেন সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মির্জা সাকিফ হোসেন।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম মোস্তফা (লাবু) বলেন, দেশের এনজিও ও মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে জাকির হোসেনের অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বে এই খাত আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে টানা তৃতীয়বার এফএনবি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে সাপ্তাহিক মৌবাজার পরিবারের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সেই সাথে তার প্রতিষ্ঠিত সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) প্রতিষ্ঠান এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানান টাঙ্গাইলের জাকির হোসেনএবং তার প্রতিষ্ঠান আমাদের টাঙ্গাইলের গর্ব, তার প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষ সেবা পাচ্ছে।এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক শিক্ষিত বেকার দের কর্মসংস্থান এর সুযোগ হয়েছে।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
অনুষ্ঠানে বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা জাকির হোসেনের দীর্ঘ অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তার অবদান অনুপ্রেরণাদায়ক।
সংবর্ধিত অতিথি জাকির হোসেন তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ায় সমস্যাও বহুমাত্রিক। এই বাস্তবতায় সমাজের প্রতি দায়বদ্ধ মানুষদের সম্মিলিত উদ্যোগই পারে পরিবর্তন আনতে।” তিনি শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সহায়তা এবং দরিদ্র মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এফএনবিকে একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন

সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ রিয়াজ আহম্মেদ লিটন বলেন, জাকির হোসেনের অভিজ্ঞ নেতৃত্ব দেশের এনজিও খাতকে আরও সুসংগঠিত করবে। তিনি জেলা কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে, যা অংশগ্রহণকারীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।