তথ্য অফিস, টাঙ্গাইলের উদ্যোগে দাইন্যা ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি: জেলা তথ্য অফিস, টাঙ্গাইলের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬ খ্রি.) সকাল ১১টায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ মেয়াদের প্রথম প্রান্তিকের প্রচার কার্যক্রমের আওতায় বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এবং বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার।
সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ, ধ-র্ষ-ণ প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, হাম-রুবেলা প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠন, নৈতিকতা ও মূল্যবোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, অর্ধশতাধিক অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।