তীব্র লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে প্রতিবাদে এলাকাবাসীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে কয়েকদিন ধরে অতিরিক্ত তাপ দাহ ঘন ঘন লোডশেডিংয়ে গরমে অতিষ্ঠ এলাকাবাসী।সাথে ছোট ছোট শিল্প কারখানা দৈনন্দিন জীবনের কর্মযজ্ঞ সবকিছুই ব্যাহত হচ্ছে ফুল এলাকা বেশি বাধ্য হয়ে লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের জামুর্কি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ কর্মসূচিতে অংশ নেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এলাকার বাসিন্দারা। এছাড়া মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী ও পাকুল্লা এলাকার বিদ্যুৎ বিভ্রাট ও অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত ছোট ছোট ক্ষুদ্র শিল্প এলাকার ব্যবসায়ীরা এছারা সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা জানায়, দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।
বিশ্বস্ত সুত্রে গেছে, অবরোধকালে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাদের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী ভুক্তভোগীরা ।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার এসআই পীযূষ দে সজিব বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের আশ্বাসে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।