নাগরপুরে ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি লাভলু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি কলেজপাড়া ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়ার লাভলু।
রোববার (১৭ আগস্ট) দুপুরে কলেজপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
কলেজপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মো. তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজপাড়ার কৃতী সন্তান ও মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত আলী।
এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খারেদ মাহবুর রাসেল, কলেজপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মনজুর আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নাগরপুর প্রতিনিধি: কায়কোবাদ
নাগরপুর, টাঙ্গাইল
তারিখ: ১৬/০৮/২০২৬ ইং