নাগরপুর শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি আনোয়ার, সম্পাদক আরশেদ নির্বাচিত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং মো. আরশেদ আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার নাগরপুর মহিলা কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৮৫ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ছিল অত্যন্ত সন্তোষজনক উপস্থিতি।প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. আরশেদ আলী ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/05/grok_video_2026-02-16-10-12-42.mp4"][/video]
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আনিসুর রহমান, মো. আসাদুজ্জামান আনসারী, মো. মনির হোসেন, মোহাম্মদ আলী এবং মো. সুলতান বাদশা।
এর আগে কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহামেদ, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোভন মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষকদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদক : কায়কোবাদ
তারিখ: ২১ মে ২০২৬ ইং