নিহত বাস-মিনিবাস মালিকদের পরিবারের পাশে টাঙ্গাইল মালিক সমিতি, প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা
স্টাফ রিপোর্টার :টাঙ্গাইলে নিহত বাস ও মিনিবাস মালিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিহত ১৪ জন মালিকের পরিবারকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক।
বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় আরও বক্তব্য দেন সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাসকোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু এবং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুল আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।বক্তারা বলেন, প্রয়াত বাস-মিনিবাস মালিকদের অবদান কখনো ভোলার নয়। তাদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
অনুষ্ঠান শেষে নিহত ১৪ জন বাস-মিনিবাস মালিকের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।