বাংলাদেশ দলিল লেখক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সমাবেশে প্রস্তাবনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা, সভাপতি সোনা ও সম্পাদক জাহিদ
টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ দলিল লেখক সমিতির টাঙ্গাইল জেলা শাখার বর্তমান সভাপতি মো. ইমান আলী শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেন। তার প্রস্তাবে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে মো. হুমায়ুন রশীদ আকন্দ (সোনা) সভাপতি এবং খন্দকার জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রস্তাবনায় সিলেকশন এর মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন অনেক দলিল লেখক মেনে নেয়নি তারা চান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হোক তা না হলে গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। দলিল লেখক রোমেল জানান এই সিলেকশন পদ্ধতি মানি না আমরা ইলেকশন চাই আরেক দলিল লেখক শাজাহান জানান আমি কথা বলতে চেয়েছিলাম আমাকে কথা বলতে দেওয়া হয়নি আমি বলতে চেয়েছিলাম সিলেকশনের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক আমরা মানি না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মাধ্যমে সভাপতি সেক্রেটারি চাই গণতন্ত্রকে বিশ্বাস করি। দলিলের লেখক খোকন জানান এই সিলেকশন আমরা মানি না আমরা ইলেকশনের পক্ষে।এছাড়াও অনেকেই রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশনের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হোক তার পক্ষে।
বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে সংগঠনের ৭ দফা দাবিতে আয়োজিত জেলা শাখার সমাবেশ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ এম এ রশিদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব কে এস হোসেন টমাস।
টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী এবং সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল হক মিয়াসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
সমাবেশে দলিল লেখকদের পেশাগত নানা সমস্যা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সংগঠনের ঐক্য জোরদার এবং পেশার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলিল লেখকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশীদ আকন্দ (সোনা)।
সমাবেশের শেষ পর্বে আনুষ্ঠানিকভাবে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।