সাবেক গৃহায়ণ বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন গণপূর্ত মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগ এর সভাপতি সাবেক গৃহায়ণ, বেসরকারি বিমান পর্যটন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
বিজ্ঞাপন
[video poster="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44-mp4-image.jpg" width="640" height="480" mp4="https://www.dainikkalerbarta24.com/wp-content/uploads/2026/02/grok_video_2026-02-02-11-05-44.mp4"][/video]
বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
গণঅভ্যুত্থানের পর ২০২৪) সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন।
এর পর ২০২৫ সালের ১৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। ঢাকা ও চট্টগ্রামে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ইউনুস সরকারের আমলে বেশ কয়েকটি মামলা হয়। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেলে তাকে করাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জন্ম ১২ জানুয়ারি ১৯৪৩ - মৃত্যু ১৩ মে ২০২৬ )তিনি ছিলেন বাংলাদেশী একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি। তিনি চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সাবেক মন্ত্রী।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬সালে ৩টি (মন্ত্রণালয়ের দায়ীত্ব ছিলেন), ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য এই বর্ষিয়ান রাজনীতিবিদ বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।চট্টগ্রাম ১ মীরসরাই এলাকায় তার অনেক অবদান রয়েছে।