
টাঙ্গাইলে সোশ্যাল মিডিয়ায় মহানবী হযরত মুহাম্মদ সা: আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ককরায় করায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল সদর উপজেলার কাশিনগর এলাকার মৃত শহর আলী মাস্টারের ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার ঢালান শিবপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানাযায়, গত ৬ জুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটুক্তি করে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি সকলের নজরে সহ প্রশাসনের নজরে আসার পর তদন্ত সাপেক্ষে গত ৭ জুন বিকেলে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে মামলা নাম্বার ১৫ তারিখ ০৭/০৬/২০২৬ইং। বিকেলেই পরবর্তী বিচারকার্য সম্পন্ন করার জন্য টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।