
হেরোইন পাচার: একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড
আদালত টাঙ্গাইল:
টাঙ্গাইলে হেরোইন পাচারের দায়ে মো. হোসেন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি হিরু মিয়া ওরফে হায়দার (৫৫)-কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডিত হোসেন আলী সখীপুর উপজেলার কাহারতা গ্রামের রামখাঁ’র ছেলে এবং হিরু মিয়া সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে হোসেন আলী ও হিরু মিয়াকে আটক করে। এ সময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
বর্তমানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোসেন আলী জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক রয়েছেন। অপরদিকে, দণ্ডিত হিরু মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মাদক: একটি ভয়াবহ সামাজিক ব্যাধি
মাদক শুধুমাত্র একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে তোলে। হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য তরুণ সমাজকে অপরাধের দিকে ঠেলে দেয়, সৃষ্টি করে চুরি, ছিনতাই, সহিংসতা ও পারিবারিক অশান্তি।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, মাদকাসক্তি থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধি, পরিবারে নজরদারি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জরুরি। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই ব্যাধি নির্মূল সম্ভব নয়।
সতর্কতা ও প্রতিরোধই হতে পারে একমাত্র সমাধান।