
নাগরপুরে ‘দৈনিক মজলুমের কণ্ঠ’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কায়কোবাদ
টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাগরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির।
এছাড়াও অনুষ্ঠানে নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় গণমাধ্যম হিসেবে দৈনিক মজলুমের কণ্ঠ দীর্ঘদিন ধরে নাগরপুরের মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন

প্রতিষ্ঠার তিন দশক পেরিয়ে দৈনিক মজলুমের কণ্ঠ নাগরপুরের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।