
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল মিছিল ও আলোচনা সভা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন

সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর মহিলা কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক ও মো. ফরহাদ হোসেন ডেভিড, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল কাশেম মানিক, সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল অধ্যায়। দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত। তৎকালীন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে সংঘটিত বিভিন্ন ঘটনার পাশাপাশি সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তির ঘটনাও এ দিনের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক সংহতির গুরুত্বের ওপর আলোচনা করেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কায়কোবাদ
নাগরপুর, টাঙ্গাইল
তারিখ: ০৮ নভেম্বর ২০২৬