
টাঙ্গাইল অবৈধভাবে মাটি কাটায় ২টি ট্রাক্টর জব্দ
টাঙ্গাইল সদর উপজেলার বেলতা তালতলা মাঠ এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাটি বহনকারী দুইটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জানা যায় ঐ এলাকায় প্রভাবশালীদের ছত্র ছায়ায় দীর্ঘ দিন যাবত অবৈধভাবে মাটি কেটে আসছে একলা বাসীর ক্ষতি সাধিত হলেও ভয়ে কেহ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। বিগত সরকার পতন হওয়ায় পর নতুন সরকার আসলেও এই অবৈধ মাটি কাটা বন্ধ হয়নি শুধু প্রভাবশালীদের খোলস চেঞ্জ হয়েছে। এলাকাবাসী জানান এলাকার স্বার্থে দেশের স্বার্থে সকল প্রকার অবৈধ মাটি উত্তোলন বন্ধ করতে হবে যাতে করে অবৈধভাবে কেউ এর মাটি কাটতে না পারে তার জন্য কঠিন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিজ্ঞাপন
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে অবৈধভাবে মাটি বহনকারী দুইটি ট্রাক্টর জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত রয়েছে ।