
টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর খননকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী- সুলতান সালাউদ্দিন টুকু
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘নদী বাঁচাতে পারলেই টাঙ্গাইল বাঁচবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন নদী তার নব্যয়তা ফিরে পাবে তেমনি মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, অন্যদিকে টাঙ্গাইল পৌরসভা ভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে নদীর পাড় এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে । দীর্ঘদিনের পলি ও ময়লা আবর্জনা জমে ভরাট এবং ময়লার ভাগার থেকে প্রবাহিত নদীতে পরিণত হবে নদী ফিরে পাবে আগের রূপ এবং দখল-দূষণের শিকার হওয়া ধলেশ্বরী ও লৌহজং নদী খনন করার ফলে এই অঞ্চলের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে টাঙ্গাইল পৌর এলাকায় নদীতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ফলে শহরের সুরক্ষা নিশ্চিত হবে।
বিজ্ঞাপন
সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই জনকল্যাণে বিএনপি যা বলে তাই করে।শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই সারা দেশে খাল ও নদী খনন কর্মসূচি শুরু করেছেন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী এসব পদক্ষেপ নিচ্ছেন।’টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরিয়ে আনা এ কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকে আমরা এই নদী খনন কর্মসূচির উদ্বোধন করলাম। নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।’
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী, এলাকাবাসী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।