
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৮ কিলোমিটার যানজট যাত্রীদের ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধারন অক্ষমতার চেয়ে কয়েক গুন অতিরিক্ত যানবাহনের চাপ এবং রাতের শেষভাগে অতিবিৃষ্টির কারণ এছাড়া রাত থেকে ভোর পর্যন্ত একাধিক গাড়ি দুর্ঘটনার কারণে প্রায় ৪৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেতুর উপর কয়েকটি গাড়ি দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত ওইসব গাড়ি রেকার দিয়ে সরাতে সময় লাগায় টোলপ্লাজও কিছু সময় বন্ধ রাখ হয়। এদিকে সড়কের ধারন ক্ষমর তুলনায় অতিরিক্ত গাড়ির চাপের কারণে সকাল ৮টা থেকে ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা, রাবনাবাইপাস, নগড়জলফৈই, করটিয়া ছাড়িয়ে যায় যানজট বিস্তৃত হয়েছে।
এদিকে যানজটের কারণে পড়েছে যাত্রীরা। তবে রাত্রিবেলা এবং আবহাওয়া ঠান্ডা হওয়ায় কিছুটা সুস্থির পরিবেশ ছিল।
পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, ঝড় হাওয়া ও অতিবৃষ্টির কারণে গভীর রাত থেকেই গাড়ির দীর্ঘ লাইন ছিল। সেই দীর্ঘ সারির মধ্যেই যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল ও সড়ক দুর্ঘটনা ঘটে। ফলে মহাসড়কে ধীরগতিতে চলে গাড়ি। গাজীপুরের চন্দ্রাতে গাজীপুর ও ঢাকা দু’দিক থেকে উত্তরবঙ্গ গামী অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে থাকে। রাতভর এর প্রভাব পড়তে পারে যমুনা সেতু এলাকায়।
বিজ্ঞাপন
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন,অতিরিক্ত যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। সেতুর দুই প্রান্তে ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুটি বুথ করা হয়েছে।
টাঙ্গাইলের ট্রাফিক পরির্দশক আনিসুর রহমান বলেন, অতিরিক্ত গাড়ির চাপ, সেতুতে দুর্ঘটনা, এছাড়াও বৃষ্টির কারণে যানবাহনের চলাচল ধীরগতি হয়েছিল। সকাল ৮টার পর থেকে ধীরগতিতে যানবাহন চলছে। যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় যানজট কিছুটা স্বাভাবিক হয়ে আসছে।