
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮ আসনের সাতটি বিএনপি একটি স্বতন্ত্র বিজয়ী হয়েছেন সাথে প্রতিটি আসনেই ‘হ্যা’ বিজয়ী
তাইজুল ইসলাম : টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতেই বিএনপির প্রার্থী এবং একটিতে ‘বিএনপির সম্প্রীতি সাবেক নেতা বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।সাথে কোন ভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক এ ফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোট ভোটার ৪৩৭৪৩৩ জন এর মধ্যে পুরুষ ২১৬০০৭ জন নারী ভোটার ২২১৪২৪ জন হিজড়া ভোটার ২ জন। এ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম এক লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৬০ হাজার ৫০৬ ভোট এবং ‘না’ তে ৯২ হাজার ৮৭৮টি ভোট পড়েছে। এখানে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সাথে হ্যাঁ নির্বাচিত হয়েছে।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে মোট ভোটার ৪১৮৬০৬ জন পুরুষ ভোটার ২১০৪২২ জন নারী ভোটার ২০৮১৮৩ জন হিজড়া ভোটার ১ জন এই আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু প্রার্থী এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ এক লাখ ৬২ হাজার ৬০ ভোট পেয়েছে এবং ‘না’ ভোট ৭৪ হাজার ৮৭৫টি ভোট পড়েছে । বেসরকারিভাবে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং হ্যাঁ নির্বাচিত হয়েছে।
বিজ্ঞাপন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মোট ভোটার ৩৮২৭২০ ভোটার এর মধ্যে পুরুষ ভোটার ১৯১৮৬৪ জন নারী ভোটার ১৯০৮৫৩ জন হিজড়া ভোটার ৩ জন। এই আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে এক লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সাইফুল্লাহ হায়দার শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২০৩ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ তে এক লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট এবং ‘না’ ভোট ৬৪ হাজার ৯২৪টি ভোট পরে । বেসরকারি ফলাফলে এই আসনে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ এবং হ্যাঁ নির্বাচিত হয়েছে। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মোট ভোটার ৩৭৪৯১৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৮৯৯৪২ জন নারী ভোটার ১৮৪৯২৭ জন হিজড়া ভোটার ৩ জন। এই আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন এক লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৩৩ হাজার ২১০ ভোট এবং ‘না’ ভোট ৬৪ হাজার ৭১১টি পড়েছে।টাঙ্গাইল-৫ (সদর) আসনে ভোটার মোট ৪৬২৪১২ জন এর মধ্যে পুরুষ ভোটার ২৩১৩০৩ জন নারী ভোটার ২৩১১০৮জন হিজরা ভোটার ১ জন। এই আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ তে এক লাখ ৮৬ হাজার ৮৩৩ ভোট এবং ‘না’ তে ৭৩ হাজার ২৬৯টি পড়েছে।ফলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং গণভোটে হ্যাঁ নির্বাচিত হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোট ভোটার ৪৬৮০৭৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ২৩৬৫৯৭ জন নারী ভোটার ২৩১৪৭৫ জন হিজড়া ভোটার ৪ জন। এই আসনে বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের এক লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আব্দুল হামিদ পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ তে এক লাখ ৮২ হাজার ৬০১ ভোট এবং ‘না’ তে ৬৯ হাজার ১৫৮টি পড়েছে। এ আসনের বেসরকারিভাবে বিএনপির মনোনীত প্রার্থী এবং গণভোটে হ্যাঁ এর পক্ষ নির্বাচিত। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ভোটার ৩৭৫৪৩৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৮৮৮৭১ জন নারী ভোটার ১৮৬৫৬০ জন হিজড়া ভোটার ৬ জন। এই আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী এক লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এক লাখ ৪৬ হাজার ৩১৭ ভোট এবং ‘না’ এর পক্ষে ভোট ৪৭ হাজার ১৪১টি ভোট পড়ে। বেসরকারিভাবে এই আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এবং ‘হ্যা’ এর পক্ষে বিজয়ী ঘোষণা করেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মোট ভোটার ৪১৪৮২৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ২০৬৬২৩ জন নারী ভোটার ২০৮১৯৮ জন হিজড়া ভোটার ৮ জন।এই আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান এক লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এক লাখ ৫১ হাজার ৩৩৭ ভোট এবং ‘না’ এর পক্ষে ৭০ হাজার ৯৩৭টি ভোট পড়েছে ।বেসরকারিভাবে বিএনপি’র মনোনীত প্রার্থী এবং হ্যাঁ এর পক্ষে বিজয়ী ঘোষণা করেন।টাঙ্গাইলেরআব্দুস সালাম পিন্টু পরিবার বাংলাদেশের মধ্যে অন্যতম ত্যাগী পরিবার বিগত আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতন জেল জুলুম এর শিকার এই পরিবার। বিএনপি’র মনোনীত প্রার্থী সাতজন বিজয়ীদের মধ্যে দুইজন একই পরিবারের দুই ভাই রয়েছেন। টাঙ্গাইল বাসি আশা করেন বড় ভাই আব্দুস সালাম পিন্টু ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এরা দুজনেই মন্ত্রিত্ব পাবেন।