
সাবেক প্রধানমন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বিজ্ঞাপন
তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরাও তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। এছাড়া তিনি প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং দেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দেশের রাজনীতিতে রেখে গেছেন গভীর ছাপ।
মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।