টাঙ্গাইল দেলদুয়ার প্রতিনিধি:বটাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধানক্ষেত থেকে স্বপ্না খাতুন (৪০) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার(৬ মে) দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত নারীর মরা দেহের পরিচয় মিলেছে হতভাগী ওই নারীর নাম স্বপ্না খাতুন পাবনার ঈশ্বরদীর ফরিদপুর পশ্চিমপাড়া এলাকার আমসতের আলী সরদারের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষকরা সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।