
রাস্তার ইট তুলে ব্যক্তিগত নির্মানে ব্যাহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরনতুন ইট বিছিয়ে রাস্তা মেরামত করলেন সেই ইউপি মেম্বার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে সরকারি একটি রাস্তার ইট তুলে বাড়িতে পাকা বাথ রুম করেন ঐ ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি মেম্বার আয়েশা বেগম। বিভিন্ন পত্রিকা ও অন লাইন পোর্টালে এ খবর প্রকাশের পর এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রশাসনিক চাপের মুখে নতুন ইট বিছিয়ে সেই রাস্তা চলাচলের উপযোগি করেন ইউপি সদস্য।
বিজ্ঞাপন
গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস(পিআইও) খবরটির সত্যতা নিশ্চিত করেন।খোজ নিয়ে জানা যায়, গোপালপুর উপজেলা গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচি(কাবিটা) মোতাবেক (উপজেলা পরিষদ ওয়ারী) ২০২৪-২৫ অর্থ বছরে (১ম ও ২য় পর্যায়)উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামের জসিম মিয়ার বাড়ি থেকে আজমত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে ৬শ মিটার গ্রামীন সড়কে মাটি ভরাট ও ইটের সলিং করা হয়।
বিজ্ঞাপন
গ্রামের মাতাব্বর আব্দুল হালিম জানান, গ্রামের পাশেই প্যারাজানি বিল কৃষকের খাদ্য ভান্ডার। এখানে সহস্রাধিক একরে বোরো ও রোপা হয়। বিলের জমিনে গিয়ে চাষ আবাদ এবং জমি থেকে ফসল ঘরে তোলার একমাত্র সড়ক এটি।
এলাকার কৃষকদের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ গ্রামীন সড়কটিতে দেড় বছর আগে ইটের সলিং করে। রাস্তা সলিং প্রকল্পের সভাপতি ছিলেন মির্জাপুর ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আয়েশা বেগম। আর কাজের ঠিকাদার ছিলেন তার স্বামী তোফাজ্জ্বল হোসেন।
গ্রামবাসী জানান, গত মার্চ মাসে ইউপি সদস্য আয়েশা বেগম ও তার স্বামী ঠিকাদার তোফাজ্জল হোসেন দুইজনে মিলে দিন দুপুরে রাস্তার সব ইট তুলে বাড়ি নিয়ে যায়।
ইট তোলার কারণ জানতে চাইলে বলা হয়, রাস্তা পাকা হবে। তাই সলিং করা ইট তুলে নিয়ে খোয়া বানানো হবে। কিন্তু পরে দেখা যায়, সেই ইট গুলি তার বাড়িতে বাথরুম নির্মাণ কাজে ব্যবহার করেছে।
বিজ্ঞাপন

গ্রামের প্রবীন আব্দুল জলিল জানান, পত্র পত্রিকায় এই খবর প্রকাশের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের লোকজন তদন্তে আসেন। তারা ইট শূণ্য রাস্তা দেখে বিস্মিত হন। তারা ওই দম্পতিকে ডেকে আনেন