
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানযট ভোগান্তিতে নাড়ির টানে ঘরে ফেরা যাত্রী।
নিজস্ব প্রতিবেদক : যমুনা সেতুর ওপর একাধিক ছোট ছোট দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত থেকে সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত এ যানজট দেখা যায়। এতে ঘরমুখো মানুষ ও কিছুটা বিপাকে পড়েছেন।
বিজ্ঞাপন
যমুনা সেতু বিভাভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, আসন্ন কোরবানির ঈদে ঘর ফেরা মানুষের এক যোগে নাড়ীর টানে বাড়ির পথে ফলে এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। তার ওপর শুক্রবার ভোররাত থেকে সেতুর ওপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির সারি সৃষ্টি হয়।
পরে সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপরে আরেকটি দুর্ঘনা ঘটলে সেটি সরাতে সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ কাজ করে যাচ্ছে। কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।এ রিপোর্টে লেখা পর্যন্ত যানবাহনের গতি কম থাকলেও যান চলাচল করছে।যানজট নিরেশনে নাড়ির টানে ঘর ফেরা মানুষের যাত্রা শুভ এবং যান চলাচলনির্বিগ্নে স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটা ইউনিট কাজ করছে।