
আমাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
ঈদুল আযহা পরবর্তী শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধনে সময় শহরবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও শহরের প্রধান সড়ক থেকে বর্জ্য অপসারণের মাধ্যমে এ অভিযান শুরু হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে অংশ নেন। এ সময় তারা শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের ছড়িয়ে থাকা করবানির বর্জ্য অপসারণ করেন।
বিজ্ঞাপন
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন বলেন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে আজ সকাল থেকেই বেবিস্ট্যান্ড এলাকার ঈদ পরবর্তী সময়ে করবানির বিভিন্ন রকম বর্জ্য যুক্ত সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছি আমরা। আশা করছি দিনের মধ্যেই শহরের দৃশ্যমান বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিতভাবে উদ্যোগ নিলে টাঙ্গাইলকে আরও পরিচ্ছন্ন শহরে পরিণত করা সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। পৌরসভার একার পক্ষে অল্প সময়ে পুরো শহর পরিষ্কার করা কঠিন। কাজেই পৌর বাসী হিসেবে সবারই কিছুনা কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব বোধ থেকে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ শহর ও থানা স্বেচ্ছাসেবক দলের নেতারা কর্মী সহ আশপাশের সাধারণ পৌর বাসী উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ পোর বাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন মন্ত্রীর এমন উদ্যোগ প্রশংসনীয় তার এই উদ্যোগে ভালো কাজে উৎসাহ পাবেন।