
গ্যাস সংকট ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে ১১ দলের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোটের জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক-এর মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর মিজানুর রহমান চৌধুরী এবং সদর উপজেলা আমীর ইকবাল হোসাইন বাদলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন

নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ, গ্যাস, তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পাবে।তারা আরও সতর্ক করে বলেন, অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানো না হলে সাধারণ মানুষ বাধ্য হয়ে রাজপথে নামতে পারে—যা সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।
বিজ্ঞাপন
এসময় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।