
টাঙ্গাইলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতাপ্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে সকাল ১০:০০টা হইতে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি) জেলার প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপ-সচিব) মো. আব্দুস সবুর। শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের পর প্রধান অতিথির উদ্বোধনী ঘোষণার মাধ্যমে গণমাধ্যমের অপসংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণের শুরু করে। জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের স্বাগত বক্তব্যের মাধ্যমেই কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
কর্মশালায় ‘আসন্ন জাতীয় নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ এবং ‘আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪ এর প্রয়োগ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩(২০০২ সালে সংশোধিত), তথ্য অধিকার আইন-২০০৯, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অঅইন-২০১৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথি বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়- ঐক্যবদ্ধতা জরুরি। বিভাজিত জাতি সামনে এগিয়ে যেতে পারেনা। এজন্য ঐক্যবদ্ধার বিকল্প আমাদের সামনে নেই।যারা মনে করবেন প্রশিক্ষণের প্রয়োজন আছে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা- এজন্য সরকার কর্তৃক অনুমোদিত ডিক্লেয়ারেশন অনুমোদিত কোনো কোন মিডিয়ার সাথে সংযুক্ত থেকে নির্দিষ্ট মিডিয়ায় সংযুক্ত থেকে ফ্রি-ল্যান্সার হিসেবে সাংবাদিকতা করা যায়। কোন নির্দিষ্ট হাউস নির্দিষ্ট সংগঠন নির্দিষ্ট সংস্থা নির্দিষ্ট প্রেসক্লাবে সংযুক্ত থাকার কোন বাধ্যবাধকতা নেই, স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের কল্যাণে কাজ করা যায়।এছাড়াও সাংবাদিদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান কোনো সংস্থা,কোনো সংগঠন,বা কোনো ক্লাবে সংযুক্ত হয়েই যে সাংবাদিকতা করতে হবে অথবা সাংবাদিক হয়ে কোনো সংগঠনে যুক্ত হতেই হবে এরকম কনো বাধ্যবাধকতা নেই। সাংবাদিকদের প্রথমত তার নিজের অধিকার সম্পর্কে,আচরণ বিধি সম্পর্কে,এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে জানতে হবে,সাংবাদিকরা ভুল করলে সেই সাংবাদিক যে মিডিয়ায় কাজ করে সেই মিডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি করণীয় এইসব বিষয়ে আলোচনা হয়। প্রতিটা সংগঠনের /সংস্থার নিজ নিজ জায়গায় তাদের একটা রেজুলেশন থাকে সেইখানে তাদের নিয়ম কানুন চলে কিন্তু কোন সংস্থা/সংগঠন বা মিডিয়া ক্লাব অন্য কোন ক্লাব অথবা স্বতন্ত্র সাংবাদিকদের হস্তক্ষেপ করা বা প্রভাবিত করার কোন বিধান নেই।
ওই প্রশিক্ষণ কর্মশালায় টাঙ্গাইলের প্রিণ্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।