
কালিহাতীতে দেয়ালে ধাক্কা বাসের, সুপারভাইজারসহ নিহত ২ আহত ৩
কালেরবার্তা অনলাইন ডেক্স :
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসটির সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাতে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে যমুনা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস। পথে পৌলি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
বিজ্ঞাপন

নিহত বাস সুপারভাইজারের নাম মিনাল (২৫) বলে জানা জায় তবে নিহত অপর যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।