
৯ম পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে টাঙ্গাইলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ,টাঙ্গাইলের উদ্যোগে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবির বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশেরটায় টাঙ্গাইলেও তৃতীয় দিনেও অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি-২০২৬খ্রিঃ সকাল ০৯ টা থেকে ১১ টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রথমত সকাল ৯ টায় টাঙ্গাইলের সরকারি সংগঠন একত্রিত হয়ে শহরে প্রদর্শন করে কেন্দ্রীয় শহীদ মিনার নির্ল মোড়ে সমাবেশ করেন পরবর্তীতে মিছিল সহকারে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিখ্যাত প্রদর্শন করেন এবং জেলা প্রশাসককে অবহিত করেন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করেন। এতে জেলার বিভিন্ন দপ্তরের ১১–২০ গ্রেডভুক্ত সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ মোট ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন এবং কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামী ৬ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার কর্মসূচি জানান । বিক্ষোভ চলাকালে সরকারি কর্মচারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন সেসম বিক্ষোভকারীরা বেতন দে ভাতা দে নইলে মুখে বিষ দে, আগে হবে প্রজ্ঞাপন পরে হবে নির্বাচন সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের যৌক্তিক দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন,বিদ্যমান বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত পে-স্কেল কার্যকর করার দাবি জানান তারা। কর্মসূচি চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে আন্দোলনকারীরা জানান,দাবি আদায়ে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।